প্রকাশিত: 4 January, 2025
সর্বশেষ আপডেট : 4 January, 2025

হাতিয়ায় আলোর মশালের শীতবস্ত্র বিতরণ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া ; হাতিয়া উপজেলায় ‘আলোর মশাল’ নামের সামাজিক সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক হাতিয়ার কথার সম্পাদক মুহাম্মদ কেফায়েতুল্লাহ। প্রধান আলোচক সমাজকর্মী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন আজকের

পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম, ছায়েদ আহামেদ, জিল্লুর রহমান রাসেল, আমির হামজা, মাস্টার আবুল কাশেম, সোনাদিয়া চৌরাস্তা বাজার কমিটির সভাপতি মাহমুদ আব্বাস জনি, আলোর মশালের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আরিয়ান ফরিদ। আলোর মশালের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর

রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, প্রচার সম্পাদক মিসকাত মামুন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহাদুর রহমান, সদস্য আরমান আলী, ইলিয়াস উদ্দিন বাবলু, রবিন উদ্দন, রাজিব উদ্দিন, আজগর হোসেন স্বপন, মামুন হাওলাদার, সোহাগ উদ্দিনসহ অন্যান্যরা।

আরও পড়ুন