প্রকাশিত: 4 January, 2025
সর্বশেষ আপডেট : 4 January, 2025

সেনবাগে চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি, পুরস্কার, সনদপত্র বিতরণ ও গুণীজন সংবর্ধনা

উপজেলা প্রতিনিধি, সেনবাগ ; সেনবাগে চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিক্ষা বৃত্তি পরীক্ষার ২০২৪ পুরস্কার, সনদপত্র বিতরণ ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার সকালে চিলাদি বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবদুল খালেক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সদনপত্র তুলে দেন ফাইভ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি মোঃ ফিরোজ আলম সিআইপি ।

বিশেষ অতিথি ছিলেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পরিচালক ও পূবালী ব্যাংক সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিইও মোহাম্মদ আহসান উল্লাহ তালুকদার, ফেনী দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মুলকুতের রহমান জাহাঙ্গীর, বাংলাদেশ ব্যাংক অ্যাডিশনাশ ডিরেক্টর মোহাম্মদ ইব্রাহিম মজুমদার, অটোকম ফিল্টার বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহাদাত হোসেন তালুকদার, সোনালী ব্যাংক পিএলসি লক্ষ্মীপুর-কমলনগর শাখার ম্যানেজার ও চিলাদি কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাহেব উল্যাহ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য চিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার জয়নাল আবেদীন ও চিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃপ্রাপ্ত শিক্ষাকা মিসেস মাননছুরা বেগমকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।আলোচনা শেষে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬৩ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার ও সনদপত্র বৃন্দ তুলে দেন। গত ১১ নভেম্ব-২০২৪ চিলাদি বালিকা দাখিল মাদ্রাসা ও চিলাদি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র উক্ত শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলা ছাড়া পাশ্ববর্তী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলাসহ ৩১ টি সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ও কিন্ডার গার্ডেন কেজি স্কুল এবং মাদ্রাসা-এর ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ৪৮৪ শতাধীক শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

এ ফাউন্ডেশটি ২০০৫ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন চিলাদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান তালুকদার ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল উদ্দিন। দ্বিতীয় পর্বে সেনবাগ উপজেলার চিলাদির কৃতি সন্তান মোঃ ফিরোজ আলম দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধণা দেওয়া হয়। শনিবার সকালে চিলাদি বালিকা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার জয়নাল আবেদীন।

আরও পড়ুন