প্রকাশিত: 5 January, 2025
সর্বশেষ আপডেট : 5 January, 2025

কোম্পানীগঞ্জে দারুননাজাত মাদ্রাসার শুভ উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ ;  কোম্পানীগঞ্জে বসুরহাট দারুননাজাত মাদ্রাসার শুভ উদ্বোধন এবং সবক প্রদান উপলক্ষে আয়োজন করা হয় এক অভিভাবক সমাবেশ। রবিবার সকাল ১০টায় বসুরহাট পৌরসভার হাইস্কুল গেইট সংলগ্ন দারুননাজাত মাদ্রাসা প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা এবং বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুল্লাহ আল নোমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফয়েজ উল্যাহ বলেন, “ধর্মীয় শিক্ষা বিস্তারে দারুননাজাত মাদ্রাসা একটি অনন্য উদ্যোগ। এটি ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় এগিয়ে নিতে ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ হাসপাতাল মালিক সমিতির সভাপতি হাজ্বী আব্দুল কুদ্দুস, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশারফ হোসেন, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ সহকারী অধ্যাপক মাওলানা

আব্দুল কাদের হেলালী, সহকারী অধ্যাপক মাওলানা নূর নবী, জামায়াতে ইসলামীর বসুরহাট বাজার শাখার সভাপতি গিয়াস উদ্দিন দিদার, দারুননাজাত মাদ্রাসার পরিচালক খাজা গিয়াস উদ্দিন এবং আব্দুল মাজেদ প্রমুখ।অনুষ্ঠানে দারুননাজাত মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আরও পড়ুন