প্রকাশিত: 7 January, 2025
সর্বশেষ আপডেট : 7 January, 2025

চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় নতুন সবক ও প্রয়াত অধ্যাপক স্মরণে আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরের সর্বোচ্চ বিদ্যাপিঠ চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের নতুন সবক এবং অত্র মাদ্রাসার সদ্য প্রয়াত সহকারি অধ্যাপক হযরত মাওলানা হোছাইন আহাম্মেদ হেলালী সাহেবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার) সকাল ১০টায় চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোবাশ্বেরুল বারি এর সঞ্চালনায় ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রুহুল আমিন কামাল।

এছাড়া অত্র আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা শাখার আমির মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি ও অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলী আক্কাছ। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মাওলানা জাকের হোসেন, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, মাওলানা দাউদ হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সিফায়েত উল্লাহ,মাওলানা আবু বকর ও থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক কামাল উদ্দিন প্রমুখ।এতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য এবং অত্র মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে মাওলানা হেলালী সাহেবের অবদানের কথা তুলে ধরেন,এছাড়া সুবর্ণচরে ওয়াজ মাহফিলের গ্রহণযোগ্যতা পেয়েছে তার হাত ধরেই।এই সময় স্মৃতিচারণ করতে গিয়ে একটি আবেগময় পরিবেশ তৈরি হয়। সভাপতির বক্তব্যে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান বলেন,’মাওলানা হোসাইন আহাম্মেদ হেলালী সাহেব তাঁর অবসরে যাওয়ার আগ পর্যন্ত ছাত্রদের কুরআনের তাফসীরমুখী করণে কার্যকর ভূমিকা রেখেছেন। তার অবদানে সুবর্ণচরে বহু ছাত্র তাফসীর জগতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পেরেছে।আমরা এই মহান ব্যক্তির পরকালিন মুক্তি ও আল্লাহ তায়ালার কাছে মরহুমের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি।’

আরও পড়ুন