প্রকাশিত: 9 January, 2025
সর্বশেষ আপডেট : 9 January, 2025

দুইশ দুঃস্থ মানুষকে কম্বল দিয়েছে ডায়াবেটিক সমিতির

উপজেলা প্রতিনিধি, সদর : জেলায় ডায়াবেটিক সমিতি শীতার্ত ২শ জন দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মাইজদী শহরের ডায়াবেটিক হাসপাতালের মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল তুলে দেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

এসময় তিনি বলেন, “ডায়াবেটিক সমিতির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।” ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম জানান, প্রতি বছর শীত মৌসুমে জেলা শহর ও প্রত্যন্ত অঞ্চলে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরাব হোসাইন, সমিতির সহসভাপতি কাজী রফিক উল্যাহ, কার্যনির্বাহী সদস্য ফারজানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন