প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ জানুয়ারি, ২০২৫

ছাত্র আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে : অ্যাডিশনাল আইজি

স্টাফ রিপোটার্র ; বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ বলেছেন, সম্প্রতি সময়ে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তা পুলিশসহ সব সরকারি কর্মকর্তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। তাই আমরা আমাদের অতীতের ভুলক্রটি ও ব্যর্থতার কারণগুলো যথাযথভাবে নিরূপণ করে জনগণের আস্থা অর্জনে যথাযথভাবে কাজ করে যেতে হবে। রোববার (১২ জানুয়ারি) সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে ৫০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচ ২০২৪ এর

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। অ্যাডিশনাল আইজি আরও বলেন, বাংলাদেশ পুলিশের গৌরভ উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের যে আত্মত্যাগ তা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, তারা একটি দেশের শান্তি রক্ষী, প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে পুলিশের ভূমিকা রয়েছে।

আপনারা দেখেছেন মাত্র কয়েকদিন পুলিশ সক্রিয় না থাকা কি অবস্থা ছিল। তাই আপনারা জনগণের প্রত্যাশা পূরণে দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন। পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রধানরা এবং জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ২০২৪ ব্যাচের অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও পরে বিভিন্ন বিভাগে প্রথম হওয়া সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন