
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : ১৪ জানুয়ারি মঙ্গলবার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক বাংলা বাজারে অবস্থিত তানজযিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার কুরআন খতমের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চরক্লার্ক জনতা বাজারের কেন্দ্রীয় জামেমসজিদের খতীব নূরুল আলম সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাতামিম মাওলানা আব্দুর রহমান, চরক্লার্ক বাংলাবাজার কেন্দ্রীয়
জামেমসজিদের ইমাম মাওলানা সানা উল্লাহ , ৩ নং চরক্লার্ক ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসেন, চরক্লার্ক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার ওমর ফারুক সহ বাজারের ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। এই সময় একজন হাফেজ কুরআন খতম করেন এবং অন্যরা নতুন সবক গ্রহন করেন। ৫ জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী রয়েছে ৬০ জন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঐতিহ্যবাহী সুরভী শিল্পীগোষ্ঠী। সর্বশেষ দোয়াও মুনাজাত পরিচালনা করেন নোমানিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রহমান।
আপনার মতামত লিখুন :