প্রকাশিত: 15 January, 2025
সর্বশেষ আপডেট : 15 January, 2025

কোম্পানীগঞ্জ বণিক সমবায় সমিতির নির্বাচনে আহসান উল্যাহ সভাপতি

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলা বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সভাপতি পদে চেয়ার প্রতীকের প্রার্থী আহসান উল্যাহ পেয়েছেন ৪০৯ ভোট, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের প্রার্থী রেজাউল করিম মহীমের পাওয়া ৯৯ ভোটের তুলনায় বিপুল ব্যবধানে এগিয়ে। সহসভাপতি পদে দেয়াল

প্রতীকের এম এ কাশেম পেয়েছেন ২৫৬ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের সাইফুল ইসলাম পেয়েছেন ২৮৯ ভোট। সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং সবাই ফলাফল মেনে নিয়েছেন। বিজয়ীরা তাদের বক্তব্যে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আরও পড়ুন