প্রকাশিত: 16 January, 2025
সর্বশেষ আপডেট : 16 January, 2025

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ ; “বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা” বর্ধিত ভ্যাট বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এস.ডি” প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির জেলা শাখা। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির জেলা সভাপতি নুর আলম সিদ্দিকী মাসুদ, তিনি বলেন দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধির সাথে সাথে হোটেল ব্যবসায়ীরা যখন দিশেহারা ঠিক তখনিই সরকার ব্যাট বৃদ্ধি করে আরো দিশেহারা করে দিয়েছে আমাদেরকে। এ অবস্থায়

জনগণের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে এই মুহূর্তে সরকারি বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, সহ-সভাপতি সহিদুর রহমান স্বপন, সংগঠনের মাইজদী শাখার সেক্রেটারি ওজি উল্ল্যা, একাত্মতা প্রকাশ করেন আবদুল ওহাব কচি, এছাড়া ও চৌমুহনী মাইজদী সহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা হোটেল ও রেস্তোরাঁর মালিক ও কর্মকর্তা, কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন