
উপজেলা প্রতিনিধি, সুবর্নচর : সুবর্ণচরে সুবর্ণচর উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতি’র আয়োজনে শিক্ষক কর্মচারী সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার চর জুবিলী রব্বানীয়া ফাজিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুবর্ণচর মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতি’র কোষাধ্যক্ষ মাওলানা খোবায়েব হোসাইনের সঞ্চালনায় এবং চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সুবর্ণচর উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহমদ, সুবর্ণচর মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতি’র সেক্রেটারি মাওলানা ছায়েদুল হক, আল-নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা নাজিম উদ্দিন, চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, চর বৈশাখী থানার হাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হক, রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান, দুলাল মিয়ার হাট ইসলামিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হোসাইন আহমেদ, চরক্লার্ক বাংলাবাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ ফরিদ, পূর্ব চরবাটা আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের মাঝে সুবর্ণচর উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতি’র আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। উক্ত বৃত্তি প্রদানে আর্থিক সহায়তা করেন আল-নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা নাজিম উদ্দিন। এছাড়াও উক্ত সমিতির জন্য নতুনভাবে ২ বছরের জন্য কমিটি গঠিত হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চর জুবিলী রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্লাহ।
আপনার মতামত লিখুন :