প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ জানুয়ারি, ২০২৫

চৌমুহনীতে মধ্যরাতে বিএনপির কম্বল বিতরণ

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ ; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী, চৌরাস্তা ও রেল স্টেশন’সহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছে বিএনপি। এসময় প্রায় পাঁচ শতাধিক অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন’সহ বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ কম্বল গুলো বিতরণ করেন।

বিএনপি নেতারা বলেন, কয়েকদিন ধরে ঘন কুয়াশার সাথে রাতে শীতের তীব্রতা অনেকটা বেড়েছে। যার ফলে মানুষজন শীতে কষ্ট পাচ্ছে। বিশেষ করে ভবঘুরে, অসহায় ও দুঃস্থ মানুষগুলোর কথা চিন্তা করে এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এ কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম আগামিতেও অব্যহত থাকবে।

আরও পড়ুন