
নোয়াখালীর কথা ডেস্ক : ৩০ জানুয়ারি বৃহস্পতিবার নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়। ১৫ সদস্যের এই সমিতির ১০টি নীল প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত ৪টি সাদা প্যানেল বিজয়ী ও ১ টির ফলাফল স্থগিত হয়। সকাল ১০ টায় নির্বাচন শুরু হয়ে সারাদিন উৎসব মুখর পরিবেশে বিকেল ৫ টায় শেষ হয়। রাত ৮ টায় গননা শুরু হলে রাত ২টায় ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে জামায়াত সমর্থিত সভাপতি সহ ৪জন এবং বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক সহ ৬টি পদে বিজয়ী হয়।
জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট তাজুল ইসলাম ৩৩২ ভোট পেয়ে ৯৭ ভোটে আওয়ামী লীগের সমর্থীত প্রার্থীকে পরাজিত করে। অপর দিকে বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট আমীর হোসেন বুলবুল ৩২২ ভোট পেয়ে ৬৮ ভোটে বিজয়ী হন। এই নির্বাচনে বিজয়ী সকল সম্মানিত আইনজীবীদের জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন সহ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান হয়।
আপনার মতামত লিখুন :