প্রকাশিত: 5 February, 2025
সর্বশেষ আপডেট : 5 February, 2025

তারুণ্যের উৎসব উপলক্ষে চাটখিলে বইমেলার উদ্বোধন

উপজেলা প্রতিনিধি চাটখিল: চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গনে বুধবার সকালে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বইমেলার উদ্বোধন করা হয়েছে। বই মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। উদ্বোধনী অনুষ্ঠানে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েদ আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহাদাত হোসেন, সমাজসেবা কর্মকর্তা আলী

হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন, চাটখিল উপজেলা বিএনপি সদস্য সচিব শাহজাহান রানা, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ সহ বিভিন্ন রাজনীতিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলার আয়োজকরা জানিয়েছেন এই বইমেলা তিন দিন পর্যন্ত চলবে এবং বইমেলায় মোট ৭ টি বইয়ের স্টল ও ৩ টি পিঠা উৎসবের স্টল রয়েছে।

আরও পড়ুন