প্রকাশিত: 13 February, 2025
সর্বশেষ আপডেট : 13 February, 2025

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ সেনবাগ পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ সেনবাগ পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আলী আজগরের সভাপতিত্বে ও নুর হোসাইন সুমন এবং আবুল বাশারের সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনবাগ উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ,

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, সেনবাগ উপজেলা রিসোর্স সেন্টার (ইউ আরসি)ইন্সট্রাক্টর মোহাম্মদ ফখরুল কবীর, প্রবাসী ব্যবসায়ী ও সমাজ সেবক চান্দন হোসেন রাজু। এ সময় সেনবাগ পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথি বৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন