কবিরহাটে জোরপূর্বক সম্পত্তি দখল করে ইটভাটা নির্মাণের অভিযোগ
উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলার দয়া রামদি গ্রামে জোরপূর্বক অন্যের সম্পত্তি দখল করে একতা ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার মৃত আইয়ুব আলীর পুত্র আনোয়ার হোসেন মিরনের বিরুদ্ধে। সম্পত্তি ফেতর চাওয়ায় ভূমি মালিকদের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। এতে নিজেদের নিরাপত্তা চেয়ে ও সম্পত্তি উদ্ধারের দাবিতে ভূক্তভোগীরা জেলা পুলিশ সুপার ও কবিরহাট থানার ওসির বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, আনোয়ার হোসেন মিরন বিগত ২০০৩ সালে এলাকার একাধিক ব্যক্তির
প্রায় ৪ একর সম্পত্তি দখল করে একতা ইটভাটা নির্মাণ করে। প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই বছরের পর বছর মিরন অবৈধ ইটভাটায় ইট তৈরী করে এলাকার পরিবেশ দূষিত করে আসছিলো। ওই ইটভাটার ২শ গজের মধ্যে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও হাট-বাজার রয়েছে। এলাকাবাসীর দাবির পেক্ষিতে সম্প্রতি প্রশাসন ইটভাটাটি বন্ধ করে দিলেও মিরন দখলকৃত সম্পত্তি চেড়ে দেয়নি। সম্পত্তি ফেরত চাওয়ায় ভূমি মালিকদের উল্টো বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। ভূক্তভোগী মো. মামুন জানান, আমরা আমাদের সম্পত্তি ফেরত চেয়ে বিপদে আছি। আামাদেকে
বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। যে কোন মূল্যে মিরন সেখানে আবার ইটভাটা তৈরী করবে বলেও হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের সহযোগীতা চাই। এবিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন মিরন জানান, ভূমি মালিকদের সঙ্গে আমার বিরোধ আছে সত্য। আমিও চাই সমস্যাটি সমাধান হোক। তবে প্রতিপক্ষের লোকজনকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :