প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫

নোবিপ্রবি অমর একুশে বইমেলার উদ্বোধন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোবিপ্রবি অমর একুশে বইমেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) কেন্দ্রীয় খেলার মাঠে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ডিজিটাল এ যুগে আমাদের ডিভাইসে আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রিন্টেড বইয়ের যে আনন্দ সেটা অন্য কোনো মাধ্যমের সাথে তুলনা করা যাবে না। আমরা চাই একটি মেধাবী প্রজন্ম গড়ে উঠুক যা বই পড়ার মাধ্যমে সম্ভব।

উল্লেখ্য ‘বইয়ের পাতায় চিন্তার বিপ্লব’ স্লোগানকে প্রতিপাদ্য করে ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বইমেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখা, শব্দ কুটির, রোটারেক্ট ক্লাব, অন্ট্রাপ্রিনারশিপ ক্লাব এবং এমআইএস নেট।

আরও পড়ুন