
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : “ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সংঘ হেল্প ফাউন্ডেশন তাদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করেছে টিএসএফ প্রিমিয়ার লীগ। জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো হাবিবপুর পৌইক ওয়ালা দিঘি সংলগ্ন মাঠে। জমকালো এই আয়োজনে ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর সুপার ওভারে রাজু একাদশ চ্যাম্পিয়ন হয়।
প্রথমে ব্যাটিং করতে নেমে রাজু একাদশ নির্ধারিত ওভারে ১৩৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন সাইফুল যিনি ৪৮ রান করেন। জবাবে ইমন একাদশ সমান রান সংগ্রহ করে ম্যাচ ড্র করে ফেলে, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে রাজু একাদশ বিধ্বংসী ব্যাটিং করে ১৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইমন একাদশ তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয় এবং রাজু একাদশ জয় নিশ্চিত করে।
রাজু একাদশের ক্যাপ্টেন রাজু বলেন “এটা আমাদের জন্য অবিশ্বাস্য এক জয়। পুরো দল একসঙ্গে লড়াই করেছে, আর শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আয়োজকদের ধন্যবাদ, এমন অসাধারণ এক টুর্নামেন্টের জন্য।”
ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। উপস্থিত ছিলেন আবু নাসের (বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ দেলোয়ার হোসেন (সাবেক মেম্বার, ৭ নং ওয়ার্ড, ওমান প্রবাসী), নূর মোহাম্মদ (দুবাই প্রবাসী), ওসমান আরজু (চায়না প্রবাসী) ও আলাউদ্দিন মানিক (সমাজসেবক)। অতিথিরা খেলোয়াড়দের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়, “আমরা চাই তরুণরা খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নত করুক। ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাবো।” এভাবেই শেষ হলো টিএসএফ প্রিমিয়ার লীগ এর দারুণ এক আসর। সুপার ওভারে নাটকীয় জয়ে শিরোপা নিশ্চিত করল রাজু একাদশ। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।
আপনার মতামত লিখুন :