প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে খিলগাঁওয়ের ভয়াবহ আগুন

রাজধানীর খিলগাঁওয়ে একটি স-মিলে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ওই মিলে আগুন লাগে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য জানান।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৩ ইউনিট কাজ করলেও পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছেন কি-না এ বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন