প্রকাশিত: 22 February, 2025
সর্বশেষ আপডেট : 22 February, 2025

মাইজদীতে আড়ং এর ৩০তম আউটলেট উদ্বোধন

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মাইজদীতে সিগনেচার ব্র্যান্ড এবং ক্যাফে সহ আড়ং এর ৩০তম নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং মাইজদীতে তাদের নতুন আউটলেট আজ সকালে মাইজদী বাজার নাপিতের পুল প্রধান সড়কে যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আড়ংয়ের সিবিও তানবীর হোসাইন সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফিতা ও কেক কেটে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতাদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন