প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫

বজরা ইসলামগঞ্জ বাজার কমিটির সভাপতি বাবুল সাধারণ সম্পাদক বুলু

মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী : উৎসবমুখর পরিবেশে শেষ হলো সোনাইমুড়ী এলাকার ঐতিহ্যবাহী বজরা ইসলামগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন। প্রতিষ্ঠার ৫৬ বছরে এই প্রথম বাজারের দোকান মালিকদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যালটের মাধ্যমে ৯৭ শতাংশ ভোটারের অংশগ্রহণে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন শহিদুল ইসলাম বুলু।

নির্বাচনে ২১টি পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন মোঃ মনিরুজ্জামান বাবুল, মোঃ মনোহর আলী, মোহাম্মদ আবুল হাসান, মোঃ আলমগীর। তাদের মধ্যে ১৩১ ভোটে জয়লাভ করেন মোঃ মনিরুজ্জামান বাবুল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৯৩ ভোট পেয়েছেন মোঃ মনোহর আলী।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন শহিদুল ইসলাম, মোরশেদ আলম, মোঃ নুরুল আলম, মোঃ মোশারফ হোসেন ও মোহাম্মদ সাইফুল ইসলাম। তাদের মধ্যে শহিদুল ইসলাম বুলু ১০৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে ৫৭ ভোট পেয়েছেন মোঃ মোশারফ হোসেন ও মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়া সহ-সভাপতি পদে মোঃ লিটন, সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রব, সহ: সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন, কোষাধক্ষ্য পদে হোসাইন আহাম্মদ, সহ: কোষাধক্ষ্য পদে নূর হোসেন ও প্রচার সম্পাদক পদে মোঃ নিজাম উদ্দিন নির্বাচিত হন।

২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে ৪৯ জন প্রতিদ্বন্দ্বীর প্রতিনিধিদের সামনে ভোট গণনা করা হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহীউদ্দীন প্রধান নির্বাচন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন ডাঃ এম এ হারুন, মোঃ সাইফুল ইসলাম পাটোয়ারী, মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ নাসির উদ্দিন ও মোঃ আব্দুর রহিম মেম্বার।

সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের নতুন ভবনে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় তিনটি বুথে ভোট গ্রহণ করা হয়। ২৯৭ ভোটারের মধ্যে ২৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে ঘিরে শৃঙ্খলা রক্ষায় সোনাইমুড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন