প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

সোনাইমুড়ীতে ১৭ মাইল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী : সোনাইমুড়ীতে ১৭ মাইল নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় ১৭ মাইল মাঠে এই আয়োজন করা হয়। ২২ জানুয়ারি শুরু হওয়া ৩২ দলীয় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় বি এফ সি বড়পিট ও ডুমুরিয়া একাদশ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ গোলশূন্যে ড্র হয়। পরে নাটকীয় টাইব্রেকার শেষে ডুমুরিয়া একাদশ বিজয় লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও নদনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কুতুব উদ্দিন সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফখরুল আলম, মাসুদের রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর শরীফ সোহাগ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মোস্তফা মিটন, ২ নং ওয়ার্ড

যুবদলের সহ-সভাপতি ডাক্তার শহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা জিয়া প্রজন্ম দলের সভাপতি মাহফুজুর রহমান ভূঁইয়া, ১নং ওয়ার্ড যুব দলের নেতা মোঃ সহেল, ২নং ওয়ার্ড যুবদলের নেতা মাইন উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলীয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইমাম হোসেন ভূইয়া। খেলা শেষে অতিথিগন বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন