
ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। অল্পের জন্য বেঁচে গেছেন তিনি।রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়িতে ডাকাতদের গুলিতে আহত হন এ অভিনেতা। গুলিবিদ্ধ হন তিনি এবং আহত হন তার স্ত্রী ও মা।
এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান।জানা গেছে, আজ ভোর রাতে আশুলিয়ার জিরাবোতে ডাকাতির উদ্দেশে আজাদের বাড়িতে একদল দূর্বৃত্তকারী প্রবেশ করে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন তিনি।
তপু খান জানান, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত আজাদের বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। যার শব্দে বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে যায়। এ সময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।
মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আজাদের জ্ঞান ফিরেছে। তার স্ত্রী এবং মায়ের চিকিৎসা চলছে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিক জানান, বিষয়টি তিনি শুনেছেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও কেউ মামলা করেনি।
আপনার মতামত লিখুন :