
উপজেলা প্রতিনিধি, সোনাইমুড়ী : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাউথ আফ্রিকার দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত আহ্বায়ক জেলার কৃতি সন্তান জননেতা তসলিম উদ্দিন ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কাজী ইমাম হাসান। আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, ২২ ফেব্রুয়ারি ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এর স্বাক্ষরিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পেডে এই কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে বাংলাদেশ সহ সারা বিশ্বে শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটিগুলো দেওয়া হচ্ছে, যাতে আমাদের কর্মীরা যে দেশে থাকুক না কেনো স্বেচ্ছাসেবক হিসেবে তারা মানুষের জন্য কাজ করে যাবে।
নবনির্বাচিত “আহ্বায়ক” তসলিম উদ্দিন ছাত্রজীবন থেকে ছাত্রদল থেকে উঠে আসা পরীক্ষিত এক নেতা যিনি দীর্ঘ সময় থেকে দলের পিছনে অনেক শ্রম ঘাম ও ত্যাগ রয়েছে। গরিব দুঃখীর মেহনতি মানুষের পাশে ছিলেন এবং থাকবেন, বন্যার সময় ও বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে ছিলেন। বিগত দিনে তিনি বাংলাদেশে থাকার সময় ও পরবর্তীতে সাউথ আফ্রিকায় দলের সকল মিটিং মিছিলে নেতৃত্ব দিয়ে আসছেন ও অংশগ্রহণ করেছেন দলীয় সকল কার্যক্রমে। আগামীর দেশনায়ক তারেক জিয়ার দিকনির্দেশনা মেনে দলের সকল কার্যক্রম চালিয়ে যাবে ঐক্যবদ্ধ আমরা আছি। দলের প্রতি আস্থা রেখে বিশ্বস্ত সৈনিক হয়ে তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন।
দলের দুঃসময়ে অনেক নেতা কর্মীর পাশে ছিলেন নবনির্বাচিত আহ্বায়ক তসলিম উদ্দিন। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে পরিচ্ছন্ন রাজনীতি করতে ও দলকে সুসংগঠিত রাখতে কাজ করে যাবেন জানিয়েছেন নবনির্বাচিত আহ্বায়ক তসলিম উদ্দিন। তিনি আরও জানান দলের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি, যতদিন বাঁচবো দলকে সু সংগঠিত করার লক্ষ্যে সকলকে সাথে নিয়ে কাজ করে যাব। সাউথ আফ্রিকা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ কামাল হোসাইন জানান দলকে সুসংগঠিত করার জন্য সর্বদা কাজ করে যাব ও নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের যেকোনো আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এর দলীয় যত নির্দেশনা আছে সকল কিছু মেনে চলবো জানালেন নবনির্বাচিত আহ্বায়ক তসলিম উদ্দিন ও সদস্য সচিব কাজী ইমাম হাসান, সি:যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া রিপন সহ সকল সদস্য বিন্দু।
আপনার মতামত লিখুন :