প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

যুবদলের যৌথ বাহিনীর নির্যাতনে মারা যাওয়া আব্দুর রহমানের কবর জিয়ারত

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : ১২ জানুয়ারি ২০২৫, যৌথ বাহিনী কর্তৃক তুলে নিয়ে নির্যাতনের মাধ্যমে নৃশংসভাবে হত্যার শিকার জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবদল নেতা শহীদ আব্দুর রহমান এর পরিবারের সদস্যদের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর নির্দেশনায় আজ সকালে শহীদ আব্দুর রহমানের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সান্ত্বনা ও তার বাবার নিকট আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম শাহী ও সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

আরও পড়ুন