প্রকাশিত: 24 February, 2025
সর্বশেষ আপডেট : 24 February, 2025

বেগমগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউটের কোর্স সমাপনী, সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার, সাইফুল ইসলাম ; জেলার ঐতিহ্যবাহী কারিগরি বিদ্যাপীঠ বেগমগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউটে এ আগত সরকারি বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ(ভোকেশনাল) এর ২০২৪ সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতেকলমে প্রশিক্ষণ শেষে দিনব্যাপী বিটিআই চত্বরে কেক কাটা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে বেলুন, বাস্কেট বল নিক্ষেপ, বালিশ খেলা, ও বির্তক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান রৌশন আক্তার শিলা ও অধ্যক্ষ গিয়াস উদ্দিন মিঠু। এই সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ টেকনিক্যাল ইনস্টিটিউট এর ইলেট্রনিক্স ও মোবাইল হার্ডওয়ার সফ্টওয়ার প্রশিক্ষক গোলাম মোস্তফা ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষক মো. আবদুল কাদের।

ইংরেজি ভাষা প্রশিক্ষক সাব্বির আহমেদ, কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক মো. শাকুল ড্রেস-মেকিং প্রশিক্ষক বিলকিস নাহার সহ আরো অনেকেই। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম তাই সাধারণ শিক্ষার পাশাপাশি যে কোনো একটি কারিগরি প্রশিক্ষন নিয়ে বেকার হাতকে কর্মের হাত পরিনত করার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

আরও পড়ুন