
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ ; সারাদেশে সন্ত্রাসী চাঁদাবাজীর ঘটনা বৃদ্ধি পাওয়ায় শান্তি ফিরিয়ে আনার লক্ষে চিহিৃন্ত অপরাধীদের ধরতে নোয়াখালী ও ফেনীর একাংশে আন্তজেলা অপরাধীদের ধরতে যৌথ টহল পরিচালনা করেছে সেনাবাহিনী, র্যাব ও থানা পুলিশ।
সোমবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত সেনবাগ সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে সেনাবাহিনী একটি বিশাল বাহিনী, র্যাব-১১ মিঠুনের নেতৃত্বে ও সেনবাগ থানা ওসি তদন্ত হয়রত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সেনবাগ পৌর শহর, সাত বাড়িয়া ফকিরহাট, ডমুরুয়া চৌ মোড়,কানকিরহাট,ছাতারপাইয়া,সেনবাগ রাস্তার মাথা, ভূঁঞআর দিঘী রাস্তদার মাথা,সেবারহাট, তুলাতলী ও দাগনভূঁঞা বাজারে টহল দেয়।
জানাগেছে, সন্ত্রাসীরা অপরাধ করে সময় ক্ষেত্রে সেনবাগ থেকে সিমান্তবর্তী দাগনভূঁঞা চলে যায় ও দাগনভূঁঞায় অপরাধ করে সেনবাগে চলে আসে। এ সব অরাধীদের ধরার জন্য যৌথ বাহিনীর অভিযান চলমান। এসময় বেশ কয়েকটি স্থানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে অভিযান চালানো হয়।
আপনার মতামত লিখুন :