প্রকাশিত: 24 February, 2025
সর্বশেষ আপডেট : 24 February, 2025

বেগমগঞ্জ করমুল্যাপুর স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ ; বেগমগঞ্জ উপজেলায় করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ ২০২৫ ইং অনুষ্ঠান সোমবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক নুরুন্নাহারের বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুর আলম বাচ্চু, উদ্বোধন করেন জিরতলী ইউপি চেয়ারম্যান সামছুল আলম লাভলু। এছাড়া আরো উপস্থিত ছিলেন জিরতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আকতার,

সাংবাদিক মাজহারুল ইসলাম দিদার ও ইউপি সদস্য আহসান উল্যাহ বাবুল, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও সহ-সভাপতি এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১০০ মিটার দৌড়ে রাফিদ হোসেন, দীর্ঘলাফে হামেদা আক্তার ওনৃত্যে ইকরাম উদ্দিন লাবিবকে পুরষ্কার প্রদান করা হয়েছে।

উল্লেখ, করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফলের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে উপজেলায় বিভিন্ন পুরষ্কার অর্জন করে আসছে।

আরও পড়ুন