প্রকাশিত: 25 February, 2025
সর্বশেষ আপডেট : 25 February, 2025

সেনবাগে প্রতিবন্ধী যুবতী ধর্ষীত পিতা গ্রেফতার

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে নিজ বাকপ্রতিবন্ধী কন্যা (২৪) কে ধর্ষণের অভিযোগে পিতা মো. ইয়াছিন (৬৫) নামের এক লম্পটকে এলাকাবাসী আটক করে থানায় সোপার্দ করেছে। এক মাস আগে লম্পট পিতা বাকপ্রতিবন্ধী কন্যাকে জোর পূর্বক ধর্ষণের পর এলাকা থেকে পালিয়ে যায়। সোমবার সে বাড়িতে এলে এলাকাবাসী তাকে আটক করে থানায় সোপার্দ করে। লম্পট মো. ইয়াছিন উপজেলা ৪নং কাদরা ইউপির

১নং ওয়ার্ড তাহেরপুর গ্রামের ফরাজী বাড়ির মৃত মোতুর্জার ছেলে। এ ঘটনায় মো. ইয়াছিনের ছেলে সালা উদ্দিন প্রকাশ জুয়েল বাদি হয়ে সেনবাগ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তাকে জেলা বিচারিক আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি তদন্ত মো. হযরত আলী।

আরও পড়ুন