
সাইফুল ইসলাম, কবিরহাট : তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার কবিরহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের মাঠে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। কবিরহাট উপজেলা ও কবিরহাট পৌরসভার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) নিগার সুলতানা। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. হাফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মো. শামস্-এ-আরিফিন, উপজেলা সহকারি সমাজসেবা অফিসার মো. হাফিজুর রহমান, উপ-সহকারী
প্রকৌশলী-উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মো. আলী, উপজেলা সমবায় অফিসার নূর মোহাম্মদ, সাংবাদিক বৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :