প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

কামাল উদ্দিন, সুবর্ণচর : জেলার সুবর্ণচর উপজেলার থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ফেব্রয়ারি) বিকেল ৪টায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সুবর্ণচরের ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়’ থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ’ এর দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্র স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর পরিচালনায় ও সভাপতি রহিম উল্লাহ রহমতের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণ প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক হাজী আকবর হোসেন।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক আরেজ উদ্দিন, অ্যাম্বিশন স্কুল এ্যান্ড কলেজের পরিচালক মিরাজ উদ্দিন, কৃষকদলের নেতা জাকের হোসেন, ছাত্রনেতা মো. ফারুক, যুবনেতা মো. রুবেল এছাড়া শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিরা বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাবৃত্তি, আর্থিক সহায়তা সহ সার্বিক বিষয়ে নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে উক্ত স্কুল এ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন অতিথিরা। বিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে ১ সপ্তাহব্যাপী ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধুলার মধ্যে দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, বালিশ খেলা, মোরগের লড়াই, বেলুন খেলা, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, চেয়ার খেলা, জলডাঙ্গা ও ক্রিকেট খেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ নাত,উপস্থিত বক্তব্য, কবিতা আবৃতি, দেশাত্ববোধক গান, অভিনয় ও নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শফি আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন