প্রকাশিত: 27 February, 2025
সর্বশেষ আপডেট : 27 February, 2025

চাটখিলে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএসসি ডেন্টাল এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, চাটখিল : উচ্চ আদালতের নির্দেশে লাইসেন্স প্রাপ্ত চার বছর মেয়াদি বিএসসি হেলথ/ মেডিকেল টেকনোলজি (ডেন্টালদের) বিরুদ্ধে সম্প্রতি ‌‌“নোয়াখালীতে বেড়েছে ভূয়া দাতেঁর চিকিৎসকদের দৌরত্যা” শিরোনামে বিজয় টেলিভিশন এবং বিভিন্ন নিউজপোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বিকালে জেলার চাটখিলে স্কাইভিউ কনফারেন্স হলে সাংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের জেলার শাখার সভাপতি মো. মেহেদী হাসান নিশান লিখিত বক্তব্যে বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ থেকে পরিচালিত ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত চার (০৪) বছর মেয়াদি বিএসসি ইন হেলথ/মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) কোর্সে উত্তীর্ণ দুই হাজারের বেশি গ্র্যাজুয়েটধারী রয়েছে এবং তারা উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক প্রাইভেট প্র্যাকটিস করে আসছে ।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) তফসিলে কোর্সটি অন্তর্ভুক্ত না থাকায় লাইসেন্স জটিলতায় পড়ে এ সকল ডিগ্রিধারীগণ। লাইসেন্স জটিলতা থেকে উত্তোরণের জন্য উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করা হলে আদালত সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে যথাযথ কর্তৃপক্ষকে লাইসেন্স প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি অভিযোগ করে বলেন, বেশকিছুদিন যাবত স্থানীয় কয়েকজন ডেন্টাল সার্জন ও তাদের প্ররোচনায় কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানাবিধ অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়িয়ে আসছেন এবং তাদেরই যোগসাজশে গত ১০/০২/২০২৫ তারিখে বিজয় টেলিভিশন এবং বিভিন্ন নিউজ পোর্টালে কোন প্রকার তথ্য উপাত্ত ছাড়াই ভুয়া ডাক্তারদের সাথে বিএসসি ডেন্টিষ্টদের গুলিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পায়তারা করা হয়েছে।

বিএসসি ডেন্টাল এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নেতারা জানান, বিজয় টিভি জেলা প্রতিনিধি শেখ ফরিদ তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। এ ঘটনায় তারা চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। শেখ ফরিদ থানা থেকে অভিযোগ তুলে নেয়ার জন্য তাদের বিভিন্ন হুমকি-ধুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে বিএসসি ডেন্টাল এসোসিয়েশনের নেতৃবৃন্দ অভিলম্বে বিজয় টিভির প্রতিনিধিকে আইনের আওতায় নিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচারদাবী করছে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএসসি ডেন্টাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সারোয়ার হোসেন ভূঁঞা, সহ- সভাপতি মো. কামরুল আহসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন