
নিজস্ব প্রতিবেদন : সৌদি আরব প্রবাসী বিএনপি নেতার অর্থায়নে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। (২ মার্চ) রবিবার সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ও ৪নং ওয়ার্ড রামকৃষ্ণপুর সর্দার বাড়ির বাসিন্দা সৌদি আরব প্রবাসী শাখা বিএনপি নেতা মো. জয়নাল আবেদিন জনির ব্যাক্তিগত অর্থায়নে ৪নং ওয়ার্ড রামকৃষ্ণপুরসহ ৩নং নোয়ান্নই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডর ১শ হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে পবিত্র সিয়াম সাধনার মাসের সেরা উপহার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে ৩নং নোয়ান্নই ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ছালেহ উদ্দিন ভূঁইয়া মেম্বারসহ ৩নং নোয়ান্নই ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সৌদি আরব প্রবাসী শাখা বিএনপি নেতা মো. জয়নাল আবেদিন জনির ব্যাক্তিগত অর্থায়নে প্রতিবছর আবহাওয়া জনিত কারন বন্যা, জলোচ্ছ্বাস, সুনামি, দূর্যোগপূর্ন মূহুর্তে ছাড়াও রমজানে সহ বিভিন্ন ঈদ মৌসুমে ইউনিয়ন জুড়ে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করে সর্ব মহলের মাঝে প্রশংসার জোয়ারে ভাসতেছেন।
আপনার মতামত লিখুন :