• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ৪ মার্চ, ২০২৫

প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার অভিমানে ছাত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ ; কোম্পানীগঞ্জে প্রেমের বিয়ে পরিবার মেনে না নেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। নিহত ইয়াসমিন আক্তার লিমা (১৬) চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সোমবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লিমা। নিহত লিমা একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছবির আলী মিয়াজি বাড়ির আবদুল হাকিমের মেয়ে। স্থানীয়রা বলছেন, লিমার চাচাতো-জেঠাতো ভাই আবদুল হাকিমের ছেলে নিরবের (১৭) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের গভীরতা বাড়লে তারা গোপনে বিয়ে করে। কিন্তু পরিবারের সদস্যরা এই বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে লিমা নিরবের ঘরে চলে যায়। পরে তার মা জোর করে তাকে নানার বাড়িতে পাঠিয়ে দেন। পরিবারের সঙ্গে অভিমান করে গভীর রাতে নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে লিমা। সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন