
সাইফুল ইসলাম, কবিরহাট প্রতিনিধি : কবিরহাট উপজেলার নরোত্তম পুরে মাহে রমজান উপলক্ষে ৪র্থ বারের মত প্রায় ১০০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর প্রদীপ পরিবার।
শুক্রবার ২১ মার্চ সকাল ১০টায় হযরত শাহাজালাল মডেল স্কুল এন্ড নুরানী একাডেমিতে আব্দুল বাতেনের সভাপতিত্বে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
আলোর প্রদীপ পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত (ইসমাইল) বলেন আলোর প্রদীপ পরিবার সবসময় অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে ছিলো আছে থাকবে এবং সমাজের উন্নয়নমূলক সকল কর্ম-কাণ্ডে অংশগ্রহণ করবে।যারা শ্রম,মেধা ও দেশ বিদেশ থেকে সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ।
এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনখোলা ওয়াকফ স্টেট কমপ্লেক্সের সুপারেনডেন্ট মাওলানা নুরুল হুদা, নরোত্তমপুর ইউপি সদস্য আদিলুজ্জামান বাবু, ব্যবসায়িক ও সমাজ সেবক হারুনুর রশিদ,জাকের হোসেন, নরোত্তমপুর জামে মসজিদের খতিব আরিফ বিল্লাহ,আলোর প্রদীপ পরিবারের সভাপতি মুরাদ হোসেন রাব্বি,সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব আরমান, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম টিপু, প্রচার সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক রেজাউল হক মিরনসহ ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন রায়হান, দপ্তর সম্পাদক দ্বীন মোহাম্মদ জনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন অনিম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদার হোসন রবিন, সদস্য বারেক হোসেন সাগর রাব্বি মিসু রাহিম ফয়সাল তাসিম সহ স্বেচ্ছাসেবী ও স্থানীয় এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :