• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ মার্চ, ২০২৫

ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে সেনবাগে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মিছিল

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যা ও ভারতের নাগপুর মুসলমানদের নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। শুক্রবার বাদ জুম্ম সেনবাগ পৌর শহলে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জুম্মার নামাজ শেষে পৌলশহরের বিভিন্ন মসজিদ থেকে আলেম ওলামা সর্বস্তরের মুসুল্লিরা বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল সহকারে মেনবাগ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জড়ো হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদশিক্ষণ শেষে জেলা পরিষদ মার্কেটে গিয়ে প্রতিবার সভা করে।

এতে বক্তব্য রাখেন, ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সভাপতি মাওলামা মুফতী মোহাম্মদ উল্লাহ যোবায়ের, সেক্রেটারী মাওলানা রহিম উল্লা বশিরী প্রমুখ।

আরও পড়ুন