• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ মার্চ, ২০২৫

কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস্ সোসাইটির ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে ফ্রেন্ডস্ সোসাইটি (সিএফএস) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বসুরহাট নির্ঝর কনভেনশন অডিটোরিয়ামে মাহফিলে সংগঠনের সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খলিলুল্লাহ মারুফ, এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী আব্দুস সাত্তার। সংগঠনের সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি নাসিম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ বেলায়েত হোসেন।

এসময় সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন “এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। আমরা চাই, এ সংগঠনটি মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাক।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোশারফ হোসেন। এ-সময় তিনি বলেন “ফ্রেন্ডস্ সোসাইটি শুধু বন্ধুত্বের সংগঠন নয়, এটি সমাজের কল্যাণেও কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।”

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য নুরুদ্দিন নুরমীন। এছাড়াও হিফজুল বাহার, মো. তানভীর ও নুর আলম মামুন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। এসময় তারা সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

সংগঠনের সহ-সভাপতি ফখরুল ইসলাম রাজু ও গোলাম কিবরিয়া সংগঠনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “ফ্রেন্ডস্ সোসাইটি শুরু থেকেই মানবসেবায় কাজ করে আসছে। আমরা চাই, সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।

ইফতার মাহফিলের পাশাপাশি সুবিধাবঞ্চিতদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সহায়তা কর্মসূচির লক্ষ্য হলো দুঃস্থ পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এবিএম হেলাল উদ্দিন, মাওলানা ইয়াকুব হোসেন এবং মাওলানা আবু ইউসুফ ইয়াকুব। তারা সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।

ইফতার শেষে দেশ ও জাতির শান্তি, উন্নতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন