
মোহাম্মদ হানিফ, সোনাইমুড়ী : গ্রিস প্রবাসীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে রাতের আধারে গাছ কর্তন অভিযোগ উঠেছে। থানায় জিডি করলেও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। বরং হামলা-মামলা ও হত্যার হুমকি পাচ্ছে পরিবারটি।
সোনাইমুড়ীতে গ্রিস প্রবাসীর কাছে দাবীকৃত চাঁদা না পেয়ে তার সম্পত্তি থেকে গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় উপজেলার শীলমুদ গ্রামের গ্রিস প্রবাসী রাকিবুল হাসানের বৃদ্ধ পিতা মোস্তফা মিয়া বাদী হয়ে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার শীলমুদ গ্রামের মোস্তফা মিয়ার গ্রিস প্রবাসী ছেলে রাকিবুল হাসানের কাছে গত ২ ডিসেম্বর ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে একই এলাকার অলিউল্লার ছেলে হাসান (৩০) ও তার সহযোগীরা। পরে নিরুপায় হয়ে ওই প্রবাসীর ছেলে বিদেশ চলে যায়। গত ১৫ মার্চ বিকেল চারটার দিকে শীলমুদ মাদ্রাসার মার্কেটের সামনে প্রবাসীর ক্রয়কৃত সম্পত্তির মধ্যে বিভিন্ন প্রজাতির ১৫টি গাছ কেটে নিয়ে যায় হাসান ও তার সহযোগীরা।
এ সময় বাধা দিতে গেলে প্রবাসীর বৃদ্ধ পিতা মোস্তফা মিয়াকে এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
শনিবার বেলা ১২টার দিকে ভুক্তভোগী বৃদ্ধ পিতা মোস্তফা মিয়া কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তার প্রবাসী ছেলে দেশে এলে স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। পরে সে নিরুপায় হয়ে পালিয়ে এলাকা থেকে পুনরায় বিদেশ চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের সম্পত্তি থেকে গাছ কেটে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম ওই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :