প্রকাশিত: 24 March, 2025
সর্বশেষ আপডেট : 24 March, 2025

সুস্থ রাজনীতির পরিবেশ তৈরীতে যুবদলের কর্মীরা একনিষ্ঠ হয়ে কাজ করবে – জিএস সুমন

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ : বাংলাদেশে সুস্থ রাজনীতির পরিবেশ তৈরীতে যুবদলের কর্মীরা একনিষ্ঠ হয়ে কাজ করবে বলে আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা সভাপতি মনজুরুল আজিম সুমন।

তিনি আজ বিকেলে চৌমুহনী পাবলিক হল চত্বরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জেলা যুবদলের ইফতার ও দোয়ার আয়োজন অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরে দেশে এখন ক্লান্তিকাল চলছে। সকলকে দল মত নির্বিশেষে দেশের উন্নয়নে একসাথে কাজ করে আগামী একটি অর্থবহ নির্বাচন দিয়ে দেশটাকে গতিশীল করার আহ্বান জানান।

তিনি যেকোন মূল্যে আওয়ামীলীগকে পূর্ণবাসন না করার জন্য সকল দলের দৃষ্টি আকর্ষণ করেন এবং আওয়ামীলীগের পূর্ণবাসনের প্রশ্নে প্রয়োজনে আবারও আন্দোলন করার ঘোষণা দেন।

বেগমগঞ্জ উপজেলা যুবদল ও চৌমুহনী পৌর যুবদল যৌথ আয়োজনে আয়োজিত দোয়া ও ইফতারে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি যুগ্ন-সম্পাদক জিএস রুবেল। জেলা যুবদলের সহসভাপতি কুতুবউদ্দিন মিলন, জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক নুরুল আমিন,পৌর যুবদলের সাধারণ সম্পাদক জিএস নিজাম। থানা যুবদলের যুগ্ন আহবায়ক সায়েম হোসেন সুমন।

পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক হারুনুর রশিদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুব নেতা টিপু, আজাদ, বাহার, ছাত্রনেতা সবুজ সহ অঙ্গ সহযোগী সংগঠনে নেতাকর্মীরা।

আরও পড়ুন