প্রকাশিত: 25 March, 2025
সর্বশেষ আপডেট : 25 March, 2025

চাটখিলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলা সভাকক্ষে সোমবার ২৪ মার্চ দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাটখিলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য সভার উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন পরমর্শ দেন।

সভায় বক্তব্য রাখেন, চাটখিল সোনাইমুড়ীতে আইনশৃঙ্খলা কাজে নিয়জিত সেনা অফিসার ক্যাপটেন নাবিল, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, চাটখিল বাজার কমিটির সভাপতি খোরশেদ আলম, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহম্মেদ হানিফ, সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক জসিম মাহমুদ প্রমূখ।

বক্তারা পবিত্র ঈদ নির্বিঘ্নে আনন্দের সাথে সবাই যেন উদযাপন করতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য থানা পুলিশের পাশাপাশি সহযোগী হিসেবে সেনা বাহিনীর টহল জোরদার করা হবে বলে আইনশৃঙ্খলা কমিটির সভাতে জানানো হয়।

আরও পড়ুন