
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কোম্পানীগঞ্জ বসুরহাটের ক্রেতাদের জন্য বড় চমক নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ “স্বপ্ন”। ঈদ বাজারকে আরও সাশ্রয়ী করতে ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বসুরহাট আউটলেটে বিভিন্ন পণ্যের উপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এই আউটলেটে থাকছে গৃহস্থালি পণ্য, খাদ্যদ্রব্য, টয়লেট্রিজ, শিশুখাদ্য ও বিভিন্ন ব্র্যান্ডের সামগ্রী-তে থাকছে বিশেষ মূল্যছাড়।
স্বপ্ন বসুরহাট আউটলেটের সিইও মাহবুবুল আনোয়ার রিয়াদ বলেন, “আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করা। ঈদের আনন্দকে আরও উপভোগ্য করতে আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি, যাতে সবাই সহজেই প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করতে পারেন।”
দেশজুড়ে স্বপ্ন সুপারশপের জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে। আধুনিক এবং সুবিধাসম্পন্ন বাজার ব্যবস্থার জন্য স্বপ্নের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। সম্প্রতি কোম্পানীগঞ্জ বসুরহাটে নতুন এই আউটলেট চালু হওয়ার ফলে স্থানীয়রা ঘর থেকে খুব কাছেই স্বপ্নের মানসম্মত পরিষেবা পাচ্ছেন।
স্বপ্ন বসুরহাট আউটলেটে শুরু থেকেই ক্রেতাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দেশজুড়ে স্বপ্ন সুপারশপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আধুনিক ও সুবিধাসম্পন্ন বাজার ব্যবস্থার জন্য স্বপ্ন আমাদের আস্থা অর্জন করেছে। সম্প্রতি বসুরহাটে নতুন আউটলেট চালু হওয়ায় আমরা এখন আরও সহজেই বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য কিনতে পারছি।।”
বসুরহাটের এক ক্রেতা বলেন, “আগে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে কেনাকাটা করতে হতো। এখন স্বপ্ন বসুরহাটে এসে এক জায়গায় সব কিছু পাচ্ছি। বিশেষ করে ঈদ ছাড়ের কারণে ভালো দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছি।”
আরেকজন জানান, “এক ছাদের নিচে প্রতিদিনের প্রয়োজনীয় সব পণ্য সুলভ মূল্যে পাচ্ছি, বিশেষ করে ঈদ উপলক্ষে বড় ধরনের ছাড় থাকায় তাদের কেনাকাটার অভিজ্ঞতা আরও স্বস্তিদায়ক হয়েছে।
আপনার মতামত লিখুন :