
কামাল উদ্দিন, সুবর্ণচর : সুবর্ণচরে সুপেয় পানির তীব্র সংকট নিরসনকল্পে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও পরিবেশ বান্ধব কৃষি প্রকল্প প্রণয়নের লক্ষ্যে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার (২ এপ্রিল) সকাল ১০টায় চরবাটা খাসের হাট রাস্তা মাথা ও হারিছ চৌধুরী বাজার থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্স পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পদযাত্রাটি উপজেলা পরিষদে গিয়ে মানববন্ধন অনুষ্ঠানে আলোচকবৃন্দ সুপেয় পানির তীব্র সংকট নিরসনকল্পে কৃষি বান্ধব নীতি প্রণয়ন, পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা, বোরো ধান নির্ভরশীলতা কমিয়ে রবিশস্যের প্রতি কৃষকদের প্রণোদনা ও সচেতনতা তৈরি, খাল খনন ও সরকারি খাস দিঘি সমূহ উদ্ধার করে পানি সংরক্ষণ, জনস্বাস্থ্য নিশ্চিতকরণের জন্য পুকুরের পানির যথোপযুক্ত সংরক্ষণ ও ব্যবহার করা, পরিবেশ সুরক্ষার সামাজিক বনায়ন প্রকল্প গ্রহণ, পানির জন্য সমন্বিত ড্যাম সিস্টেম প্রণয়নসহ সামগ্রিক বিষয়ে আলোচনা করা হয়।
চন্দ্রকলির নির্বাহী পরিচালক ও পরিবেশ কর্মী মো. সাখাওয়াত উল্লাহর উদ্যোগে আয়োজিত পদযাত্রা ও মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর সহকারী অধ্যাপক মাইন উদ্দিন ফিরোজ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী ও সাহিত্যিক মোহাম্মদ তরিক উল্লাহ, ছাত্র সংগঠক ও নাজির হাট কলেজের শিক্ষক আনোয়ার হোসেন, সমাজকর্মী তালহা মুহাম্মদ সিফাত উল্লাহ, গবেষক মিজানুর রাকিব, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন, মুজাহিদুল ইসলাম সোহেল, মোহাম্মদ হারুন, ছাত্র সংগঠক দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :