
হাবিবুর রহমান রনি, সুবর্ণচর প্রতিনিধি : ‘তাঁরা দিয়ে গেছেন আলোক, সেই আলোয় মোরা খুঁজি বিশ্বলোক’ এমন শ্লোগানে সুবর্ণচরের চরবাটা ইসমাইলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
১৯৫০ সালে হাজী ইসমাইল সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চরবাটা ইসমাইলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৭৫ বছরের পদার্পণে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ৫ জন অবসরগ্রহণকারী শিক্ষকের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে নানা কর্মসূচি নিয়ে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে অবস্থিত চরবাটা ইসমাইলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে উক্ত মাদ্রাসা কর্তৃপক্ষ ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরাম।
সংবর্ধনা দেয়া বিদায়ী প্রাক্তন শিক্ষকগণ হলেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন, এবতেদায়ী প্রধান আব্দুল মুকিত, সহকারী শিক্ষক বোরহান উদ্দিন, এবতেদায়ী শিক্ষক মো. জাকারিয়া। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষকসহ আগত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন, প্রাক্তন ছাত্র প্রাক্তন অধ্যক্ষ সৌরভ হোসেন ও প্রাক্তন ছাত্র প্রভাষক মহিবুল্লাহ ভুট্টুর যৌথ সঞ্চালনায় ইফফাত ট্রেডিং কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান কর্তৃক অনুষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এটিএম আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি’র সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মাঝে বক্তব্য রাখেন বরিশাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলীম বশির, মানব কল্যাণ মজলিশের সেক্রেটারী ডা. বোরহান উদ্দিন, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন, চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ জাকারিয়া, সৈকত সরকারি কলেজেের সাবেক অধ্যক্ষ মো. মোনায়েম খান, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালের রেসিডেন্ট ডা. এসএম মাজহারুল ইসলাম মারুফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল উদ্দিন গাজী, চরবাটা ইসমাইলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোজাম্মেল হোসেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা দাউদ হোসাইন, সহকারী অধ্যাপক মো. আলা উদ্দিন, ঢাকাস্থ সুবর্ণচর কল্যান সমিতি যুগ্ন-সাধারণ সম্পাদক বাহা উদ্দিন সোহেল, প্রাক্তন ছাত্র ও মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. ইসমাঈল, প্রাক্তন ছাত্র ফয়সাল বিন মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদায়ী ৫ শিক্ষককে মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরাম ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :