প্রকাশিত: 4 April, 2025
সর্বশেষ আপডেট : 4 April, 2025

সুবর্ণচরে ইসলামী আন্দোলনে’র গণ সমাবেশ

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর, উপজেলা প্রতিনিধি : ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা বাস্তবায়নেে দাবিতে গণ সমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নোয়াখালীর সুবর্ণচরের ৩ নং চরক্লার্ক ইউনিয়ন শাখা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৪ টায় চরক্লার্ক বাংলা বাজারে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরক্লার্ক ইউনিয়ন শাখার সেক্রেটারি ক্বারী নাসির উদ্দীনের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি ক্বারী মুহাম্মদ শাহাদাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফিরোজ আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নোয়াখালী জেলার দক্ষিণের সহ-সভাপতি সাইফুল ইসলাম ফারাবী, জেলা দক্ষিণের সহ-সেক্রেটারি মাওলানা মুদ্দাসসির হোসাইন, জেলা দক্ষিনের নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইসরাফিল, পূর্ব শাখার সেক্রেটারি মাওলানা ইউসুফ আল জামীল, চরক্লার্ক ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা নুরুল আলম সাহাবুদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা করার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে রাজনৈতিক স্থিতিশীলতা,বজায় ও দেশের প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে সরকারকে সহযোগিতার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চরক্লার্ক ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা আলী হোসেন।

আরও পড়ুন