প্রকাশিত: 5 April, 2025
সর্বশেষ আপডেট : 5 April, 2025

সুবর্ণচর মুক্ত রোভার স্কাউটের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান

হাবিবুর রহমান রনি, সুবর্ণচর উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ স্কাউট নোয়াখালীর ‘সুবর্ণচর মুক্ত রোভার স্কাউট’স এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সুবর্ণচর মুক্ত রোভার স্কাউটের গ্রুপ সভাপতি মো. আব্দুল হাইয়ের নির্দেশনায় গ্রুপ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. হানিফ মাহমুদ, সিনিয়র রোভার সদস্য মো. মহিব উল্যাহ মহিব, মো. ইকবাল হোসেন, মানছুরুল হাসান আয়মান, নিলয় মজুমদার, মো. অলি উল্যাহ, আজহারুল ইসলাম, সম্পা মজুমদার প্রমুখ।

আরও পড়ুন