
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়ায় বিদ্যুতের মিটার সংযোগ দিতে গিয়ে সেজান নামে এক বিদ্যুতের ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকেলে প্রায় দুই টার সময় উপজেলার চরঈশ্বর বাংলাবাজার এলাকায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো. সেজান (২৬ ) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পৃর্বগামছাখালী এলাকার বেলায়েত মিয়ার বাড়ীর মো: মিরাজ উদ্দিনের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে চর ঈশ্বর ইউনিয়ন বাংলাবাজার এলাকায় বৈদ্যুতিক লাইনে কাজ করছিলো। সার্ভিস ক্যাবল খুলতে গিয়ে শর্ট সার্কিটে সিজন গুরুত্বর আহত হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থায়ী এলাকার বিদ্যুৎ কর্মী জানান,আমার মোবাইলে একটা কল আসে, আমি ইরাক মাষ্টার বলছি,আমার ঘরের মিটার টা খুলতে হবে,একজন লোক পাঠান, তখন আমি রিদয় নামে একজন বিদ্যুৎ কর্মীর নাম্বার দিয়ে দিচ্চি, তখন ইরাক মাষ্টার জানান তাহলে লাগবেনা আমি সিজন মানে একজন কে নিয়ে আসি,আমি বলছি সিজন নামে আমাদের কোন বিদ্যুৎ কর্মী নাই, এর ফোন কেটে দেয়।
নাম প্রকাশে অনিইচ্ছুক এলাকার একাধিক ব্যাক্তি জানান, ইরাক মাষ্টার দের মতো সচেতন ব্যাক্তিরা যদি অসচেতন লোক দিয়ে কাজ করান সমাজ চলে কি ভাবে।
এই বিষয়ে ইরাক মাষ্টারের কাছে জানতে চাইলে, তিনি বলেন সিজান আমার বাড়ীতে কাজ করতে জাই নাই, এবিষয়ে উপসহকারী প্রকৌশলী মো: গোলাম মোস্তফা বলেন, সেজান আমাদের বিদ্যুৎ অফিসের কর্মী নয়। সে ব্যক্তিগত গ্রাহকের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। এলাকার মানুষ আমাদের কে জানিয়ে, তখন তাকে এই বিষয়ে আমরা সতর্ক করেছি, এবং তার কাজ করার মই এনে বেঙ্গ পেলেছি, এর পর থেকে আমাদের সাথে যোগাযোগ হয় নাই।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খোরশেদ আলম জানান, শর্ট সার্কিতে সেজান নামে এক প্রাইভেট ইলেকট্রিশিয়ানের মৃত্যুর খবর পেয়েছি, তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।
আপনার মতামত লিখুন :