
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সু্বর্ণচর উপজেলায় ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে সুবর্ণচর মুসলিম নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (৭এপ্রিল)চরবাটা খাসের হাট রাস্তার মাথা থেকে এই মিছিল শুরু হয়।মিছিলটি রাস্তার মাথা হয়ে ঘাট প্রধান সড়ক প্রদক্ষিণ করে চর জব্বর থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে পাখির মতো গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান।
মুসলিম বিশ্বনেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, যারা নিজেদের মুসলিম নেতা হিসেবে দাবি করেন, তারা এখন ইসরায়েলের দাসত্ব করছেন। তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ। মুসলিম সংস্থাগুলোরও ভূমিকা হতাশাজনক-তারা শুধু নীরব দর্শক। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ভারতের সাম্প্রতিক মুসলিম-বিরোধী নীতিরও কড়া সমালোচনা করা হয় সমাবেশে। বক্তারা বলেন, ভারত এখন দক্ষিণ এশিয়ার আরেক ইসরায়েল। তারা মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। কয়েকদিন আগেই যে মুসলিম-বিরোধী বিল পাস হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সুবর্ণচর উপজেলা ছাত্র প্রতিনিধি আতিক হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ক্বারী আব্দুল মান্নান, যুবনেতা শরিয়ত উল্লাহ তারেক,হেফাজতে ইসলাম নেতা মোবাশ্বেরুল বারী প্রমুখ।
আপনার মতামত লিখুন :