প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫
সর্বশেষ আপডেট : ৮ এপ্রিল, ২০২৫

সুবর্ণচরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে সরকারি ভবন নির্মাণের কাজে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ মানববন্ধন আয়োজন করেছে এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, নোয়াপাড়া রেডক্রিসেন্ট এম এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজে বাঁধা দিয়ে স্থানীয় একটা মহল চাঁদা দাবি করে আসছে। সম্প্রতি নোয়াপাড়া এলাকার মোহাম্মদ আলী ও মাঈন উদ্দিন নামে ২ জন যুবক প্রাথমিকভাবে ১০ হাজার চাঁদা নিয়েছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তসলিম উদ্দিন। এ সময় স্থানীয় মসজিদের সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, এ বিদ্যালয়ের নির্মাণ কাজে কন্ট্রাক্টরকে বাঁধা দিয়ে প্রথমে ১ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্ত লোকজন। এরই প্রেক্ষিতে যখন প্রাথমিকভাবে ১০ টাকা চাঁদা নেয়া হয়, তখন এ বিষয়টি জানাজানি হলে আমরা এর প্রতিবাদ জানাই। এই এলাকায় যাতে এভাবে আর কোন চাঁদাবাদি না হয়, সেজন্য আমরা সচেতন মহল এটার নিন্দা জানিয়ে মানববন্ধন আয়োজন করেছি।

নোয়াপাড়া রেডক্রিসেন্ট এম এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরগ্রহকারী প্রধান শিক্ষক নুর আলম বলেন, চাঁদা নেয়ার মতো এমন অপ্রত্যাশিত ঘটনার কথা যখনই শুনেছি তখনই যারা চাঁদা নিয়েছে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করি এবং তারা দ্রুত টাকা ফেরত দিয়ে দেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মানববন্ধন শেষে বিদ্যালয়ের আশপাশের এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে শ্লোগান তুলে মিছিল করেছে।

আরও পড়ুন