
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ সালের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ এপ্রিল সকালের উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সহকারি শিক্ষক তানভীর আহমেদ ও নুর জামান মাসুমের সঞ্চালনায়, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এ এন এম এনাম হোসেন মঞ্জুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেসটিনি কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনাথ, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-ছানা উল্যাহ বিকম,৮নং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক মহিব উল্যাহ বাবুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ এইচ এম খায়রুল আনম বাবলু, বিশিষ্ট সমাজসেবক এম এস ফরিদ আখতার, ডেসটিনি কলেজের প্রভাষক আলা উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কেফায়েত উল্যাহসহ বিভিন্ন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এনাম হোসেন মঞ্জুর জানান- যারা এই বছর এস এস সি পরিক্ষায় জিপি এ ৫ পাবে তাদের কে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :