
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : পশ্চিমা সংস্কৃতি থেকে বের হয়ে নিজের জন্মদিনে অর্ধ শতাধিক এতিম ও মাদরাসা শিক্ষকদের খাওয়ালেন জার্মান প্রবাসী নাসিফা তাবাসসুম ফ্রিমা নামের এক নারী।
তিনি সেনবাগ উপজেলার কাদরা ইউপির জার্মান প্রবাসী বিশিষ্ঠ ব্যবসায়ী নেছার উদ্দিন ভূঁইয়ার বড় মেয়ে ও নেছার উদ্দিন ফাউন্ডশনের চেয়ারম্যান। নাসিফা তাবাসসুম ফ্রিমা তার জন্মদিন পালন না করে ওই টাকা দিয়ে সেনবাগ প্রবাসী কল্যান সংস্থার আয়োজনে বুধবার দুপুরে সেনবাগ পৌর শহরের জামেয়া মাদানিয়া ইসলামীয়া এতিম খানায় ওই খাবার পরিবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন,নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের পরিচালক মিজামুল হক ভূইয়া,মাদরাসার মুহতামিম মূফতি নুরুল ইসলাম,প্রবাসী কল্যান সংস্থার পরিচালক শহিদ উল্লাহ মিন্টু, নুর হোসাইন সুমন, রফিকুল ইসলাম রবি, মোজাম্মেল হোসেন, সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারী মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :