• ঢাকা
  • শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ এপ্রিল, ২০২৫

অভ্যুত্থানের সময় সৌদিতে গ্রেপ্তার, জেল খেটে দেশে ফিরলেন ১০ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় সৌদি আরবে গ্রেফতার হওয়া ১০ প্রবাসী দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে তাদের বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজ অনুষ্ঠান করেন। সেখান থেকে ১২ জনকে গ্রেফতার করে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরপর আট মাস জেলখানায় বন্দিজীবন কাটানোর পর তাদের মধ্যে ১০ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্রে জটিলতা থাকায় বাকি দুজন পরে ফিরবেন বলে জানা যায়।

আরও পড়ুন